ভিয়েনা ০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৭২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছে এক শিশু।
সোমবার দুপুর ২টার দিকে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের চর ভাবলা দুই নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা এইচডি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় টাঙ্গাইল থেকে যমুনা সেতুর দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। মহাসড়কের চর ভাবলা দুই নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।
এ সময় মোটরসাইকেলে থাকা ১১ বছরের একটি শিশু গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার ফলে মহাসড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে বাস এবং মোটরসাইকেলটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
নিহত মোটরসাইকেল চালকের পরিচয় এখনও জানা যায়নি। তার লাশ উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয়েছে এবং পরিচয় পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে তা নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

আপডেটের সময় ০২:২০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫