ভিয়েনা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

চরফ্যাশনে কৃষক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ৫৮ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে এক কৃষক পরিবারের সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চেতনানাশকে গুরুতর অসুস্থ হয়ে শিশু ও নারীসহ ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৮ এপ্রিল) ভোররাতে উপজেলার চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষক ইদ্রিস সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ৯ টার দিকে কৃষক ইদ্রিস সরদারের শিশু ও নারীসহ পরিবারের ৭ সদস্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল গড়িয়ে বেলা বাড়লেও ইদ্রিস সরদারের পরিবারের সদস্যদের কারো ঘুম না ভাঙায় প্রতিবেশিরা গিয়ে তাদের ঘুম ভাঙান। পরে ঘুম থেকে উঠে দেখতে পান দুর্বৃত্তরা দরজা ভেঙে বসতঘরে প্রবেশ করে ঘরে ধান বিক্রির নগদ গচ্ছিত ৭ লাখ টাকা এবং স্বর্ণালংকার সহ প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল লুটে নেয়। এসময় তারা গুরুতর অসুস্থ বোধ করলে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
আহতদের প্রতিবেশী মো. বেল্লাল জানান, তাদের ঘরের মানুষের অজান্তে দুর্বৃত্তরা তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এমন কান্ড ঘটিয়েছে। তাদেরকে খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী পরিবারের। 
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুইয়া বলেন, কবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে কৃষক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা

আপডেটের সময় ০৪:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫