ভিয়েনা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

নেপালে ৫.২ মাত্রার ভূমিকম্প – দিল্লি পর্যন্ত কম্পন অনুভূত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১১৪ সময় দেখুন

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় একের পর এক ভূমিকম্প হচ্ছে। মিয়ানমার, থাইল্যান্ড, জাপানের পর এবার কাঁপল ভারত ও দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি

আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার (৪ এপ্রিল) নেপালের স্থানীয় সময় দিবাগত রাতে দেশ দুইটিতে ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাজারকোটের পাইক এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়। নেপালের এই ভূমিকম্পে দিল্লিসহ উত্তর ভারতের বিভিন্ন স্থানও কেঁপে উঠেছে।

এদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউ গিনির উপকূলে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি করে পরে তা প্রত্যাহার করা হয়।

শনিবার (৫ এপ্রিল) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৪৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র সুনামি সতর্কতা জারি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

৭.১ মাত্রার এ ভূমিকম্প প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন অঞ্চলের উপকূলে আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র একটি সতর্কতা জারি করেছিল, যেখানে পাপুয়া নিউ গিনির কিছু উপকূলীয় এলাকায় তিন মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছিল। তবে পরে সেই সতর্কতা প্রত্যাহার করা নিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবারের ভূমিকম্পটি নিউ ব্রিটেন অঞ্চলের ১৯৪ কিলোমিটার পূর্বে কেন্দ্রীভূত ছিল। নিকটবর্তী সলোমন দ্বীপপুঞ্জে ০.৩ মিটার উচ্চতার ছোট ঢেউয়ের সম্ভাবনার ব্যাপারে যে সাবধানতা জারি করা হয়েছিল, তাও প্রত্যাহার করা হয়েছে।

নিউ ব্রিটেন দ্বীপের জনসংখ্যা পাঁচ লাখের একটু বেশি। তবে সেখানে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাপুয়া নিউ গিনি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা ‘আগ্নেয় বৃত্তে’ অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের চারপাশে বিস্তৃত একটি ভূকম্পন সক্রিয় এলাকা এবং যেখানে বিশ্বের অধিকাংশ ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেপালে ৫.২ মাত্রার ভূমিকম্প – দিল্লি পর্যন্ত কম্পন অনুভূত

আপডেটের সময় ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫