ভিয়েনা ০৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

যমুনাসেতুতে ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন কোটি টাকার টোল আদায়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৭৬ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল :  শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। এর প্রভাব পড়েছে মহাসড়কে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে।

যমুনা সেতু ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মহাসড়ক সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রায় শনিবার (২৯ মার্চ) মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে। বিশেষ করে শুক্রবার (২৮ মার্চ) সরকারি ছুটি হওয়ায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে।

এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে বেশি। আজ দুপুরের পর থেকে যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।
এর মধ্যে দুইপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপারের ব্যবস্থা করা হচ্ছে। সেতুর ওপর দিয়ে সার্বক্ষণিক যানবাহন চলছে। এখন পর্যন্ত টোল আদায় বন্ধ হয়নি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যমুনাসেতুতে ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে তিন কোটি টাকার টোল আদায়

আপডেটের সময় ০৫:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫