ভিয়েনা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

ঝিনাইদহে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৪৩ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহ : দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবীতে স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা।

সোমবার (২৪ মার্চ) সকালে শহরের পিটিআই চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। সেখান থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে সমবেত হয়, পরে প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর ও পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরক স্মারকলিপি দেন তারা।

এসময় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিঠুন দাস, হরিণাকুন্ডু সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সুবীর কুমার ঘোষ, হাসান মামুদ, সদর উপজেলার খালেকুজ্জামান, কোটচাঁদপুরের বলরাম সাহা, মহেশপুরের আসাদুজ্জামান, শাহনাজ পারভীজ, জেসমিন আরা পারভীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একই গ্রেডে কর্মরত থাকায় তারা পেশাগতভাবে অবহেলিত ও হতাশ। দায়িত্ব ও অভিজ্ঞতার নিরিখে নবম গ্রেডে উন্নীত হওয়া আমাদের ন্যায্য অধিকার। দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

আপডেটের সময় ০৯:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫