ভিয়েনা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৫৯ সময় দেখুন

ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. জুনায়েদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জুনায়েদ ওই এলাকার মো. বেল্লালের ছেলে।
জানা গেছে, সকালে বাড়িতে সাবমারসিবল পাম্পের মাধ্যমে পানি তুলছিলেন ওই শিশুর পরিবারের লোকজন। এ সময় পাম্পের তার ছিদ্র থাকায় বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে জুনায়েদ। পরে পরিবারের লোকজন  শিশুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৭:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫