ভিয়েনা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

লালমোহনে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • ৬৫ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের নবগঠিত কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লালমোহনের ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধায়নে প্রতিযোগিতার প্রথম পর্বে ১৪টি মাদরাসার ৫৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেখান থেকে ৪জন বিচারকের সিদ্ধান্তে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় ১০জন অংশগ্রহণ করেন। পরে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ইসলামিক বই উপহার দেওয়া হয়।

লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন অপির সভাপতিত্বে ও পাবলিক রিলেশন হেড আরিফুল ইসলাম রিক্তের সঞ্চালনায় এ সময় সংগঠনটির উপদেষ্টা আরিফুর রহমান রাহাত, আশ্রাফুর রহমান তুহিন, প্রতিযোগিতার বিচারক হাফেজ মো. নজরুল ইসলাম, মো. আব্দুল্যাহ আল-নোমান, আব্দুল কাইয়্যুম, আরিফ বিল্লাহসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউসুফ আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৬:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫