ভিয়েনা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৫ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (THE)-এর Impact Rankings 2026-এ স্থান অর্জন করেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (Sustainable Development Goals-SDGs) অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি বিশ্বব্যাপী ১০০১–১৫০০ ব্যান্ডে স্থান লাভ করেছে। একই সঙ্গে বাংলাদেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বিভিন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়ও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা)-এ মাভাবিপ্রবি ৩০১–৪০০ ব্যান্ডে স্থান লাভ করে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থান অর্জন করেছে। এ সূচকে বিশ্ববিদ্যালয়ের স্কোর ৬৩। এছাড়া এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ) এবং এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো)-এ বিশ্ববিদ্যালয়টি যথাক্রমে ৬০১–৮০০ ব্যান্ডে এবং এসডিজি-১১ (টেকসই নগর ও জনপদ)-এ ৪০১–৬০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে।

র‌্যাঙ্কিংয়ে প্রকাশিত অন্যান্য সূচকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে ৪১ শতাংশ নারী এবং ৫৯ শতাংশ পুরুষ। এছাড়া প্রতি শিক্ষক অনুপাতে শিক্ষার্থীর সংখ্যা ১৭.১।

সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন উচ্চশিক্ষা র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে মাভাবিপ্রবি। THE World University Rankings 2026-এ বিশ্ববিদ্যালয়টি ১২০১–১৫০০ ব্যান্ডে স্থান লাভ করেছে এবং Research Quality সূচকে বিশ্বে ৭৪৬তম অবস্থান অর্জন করেছে। QS Asia University Rankings 2025-এ ৮৫১–৯০০ ব্যান্ডে স্থান লাভের পাশাপাশি Citations per Paper সূচকে এশিয়ায় ১৩৭তম এবং Papers per Faculty সূচকে বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে SCImago Institutions Rankings (SIR) 2026-এ বাংলাদেশের ৪৭টি তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, বিশ্বে ১৯৩০তম এবং Societal Ranking সূচকে ৯০৪তম স্থান অর্জন করেছে।

এ অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “THE Impact Rankings 2026-এ প্রথমবারের মতো স্থান অর্জন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের ও অনুপ্রেরণার। এ সাফল্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, গবেষক, প্রাক্তন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল। শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে আমাদের কার্যক্রম আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ায় আমরা আনন্দিত। ভবিষ্যতেও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রেখে মাভাবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

তিনি এ অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য, প্রাক্তন শিক্ষার্থী, সহযোগী প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাওয়া কোয়ালিটি রিভিউ অ্যান্ড র‌্যাঙ্কিং কমিটি (QRRC)-এর সদস্যদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি

আপডেটের সময় ০৩:৩২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬