ভিয়েনা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

হবিগঞ্জে উচ্চস্বরে গান বাজানোর জেরে বিয়ে বাড়িতে হামলা, আহত ১৫

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৭৬ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ অন্ততঃ ১৫ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার ঘোষপাড়া গ্রামের কাঠমিস্ত্রি আব্দুল হামিদের মেয়ে শারমিন আক্তারের সাথে হবিগঞ্জ জেলা সদরের ঘোসাইপুর গ্রামের জহুর আলীর ছেলে ইমন এর বিয়ে শুক্রবার ইফতারের পর সম্পন্ন হওয়ার কথা। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ড বক্স দিয়ে উচ্চস্বরে গান বাজালে পার্শ্ববর্তী গ্রামের গাড়ি চালক আলী হোসেন এর ছেলে দিলু মিয়া (৩০)-এর নেতৃত্বে একদল স্থানীয় যুবক গান বাজনোতে আপত্তি জানান।

আজ শুক্রবার দুপুরে ওই বিয়ে বাড়িতে পুনরায় গান বাজলে দিলু মিয়ার নেতৃত্বে ১৫-২০ সদস্যের একদল লোক হামলা চালায়। এতে বিয়ে বাড়িতে থাকা কনের আত্মীয়-স্বজন সহ অন্ততঃ ১৫ জন আহত হন। গুরুতর আহত মজনু মিয়া (৪০), জমিলা খাতুন (৭০), মিনারা খাতুন (৫০) ও হাবিবুর রহমান (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ আধুনকি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কনের পিতা আব্দুল হামিদ বলেন, আশপাশরে লোকজনকে বিয়ের দাওয়াত না দেওয়ার কারণে পরিকল্পিত ভাবে আমার বাড়িতে হামলা, মারধোর, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিয়ে বাড়ির পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে উচ্চস্বরে গান বাজানোর জেরে বিয়ে বাড়িতে হামলা, আহত ১৫

আপডেটের সময় ০৬:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫