ভিয়েনা ০৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন

নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে : টুকু            

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ১১১ সময় দেখুন

বক্তব্য রাখছেন সুলতান সালাউদ্দিন টুকু

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। এখন দেশে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তারা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (১০ মার্চ)  টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর খান বেনুর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে। কাজেই নির্বাচনের রোড ম্যাপ যত তাড়াতাড়ি  ঘোষণা করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে।

তিনি সম্প্রতি শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন,অন্তবর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণ করতে পারছেনা। নির্বাচিত সরকার ছাড়া আইন শৃঙ্খলা পরিসিস্থতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।

হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে : টুকু            

আপডেটের সময় ০৩:২৫:০২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫