ভিয়েনা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

টাঙ্গাইলে গ্রেফতার হওয়া মিষ্টি ৪ দিনের রিমান্ডে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৩৪৯ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের বাসা দখল, ভাংচুর ও চাঁদাবাজির মামলায় গ্রেফতারকৃত  সমন্বয়ক পরিচয়দানকারী মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার(১০ মার্চ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম মাহবুব খান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার রাত ১২ টার দিকে টাঙ্গাইল শহর থেকে মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে পুলিশ গ্রেফতার করে।
আদালত ও পুলিশ সুত্রে জানা যায়, চাঁদাবাজির মামলায় মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার সকালে আদালতে প্রেরণ করে পুলিশ। পরে আদালতের বিচারক শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার হওয়া মারিয়াম মোকাদ্দেস মিষ্টি বাসাইল উপজেলার জশিহাটী গ্রামের আলমাসের স্ত্রী। তিনি বর্তমানে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর-টাকুর পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।
এ ঘটনায় রোববার রাতে সাবেক এমপি’র স্ত্রী রওশন আরা খান বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় মিষ্টিকে এক নাম্বার আসামী ও অজ্ঞাত আরো ৭-৯ জনকে আসামী করা হয়।

এর আগে শনিবার সকালে জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ভবনে প্রবেশ করেন ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়দানকারী মারইয়াম মুকাদ্দাস মিষ্টি। সেখানে তিনি মানসিক ভারসাম্যহীনদের জন্য আশ্রম বানানোর ঘোষণা দেন। এ তথ্য ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এতে নড়চড়ে বসে প্রশাসন। রাত সাড়ে ১০টার দিকে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে বাড়িটি দখলমুক্ত করে। সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে মুচলেকা দিয়ে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়েছিলো।

বাড়িটিতে আশ্রয়ে রাখার জন্য নিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ১৭ জনকে নিয়ে ময়মনসিংহ ও গাজীপুরের সরকারি আশ্রমে পাঠানো হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের ২০১৮ সালে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক। গত ৬ ফেব্রæয়ারি বাড়িটিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। তারপর থেকে বাড়িটিতে কারো দেখা মেলেনি।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে গ্রেফতার হওয়া মিষ্টি ৪ দিনের রিমান্ডে

আপডেটের সময় ০৩:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫