ভিয়েনা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

বিষ খাইয়ে সৎ মেয়েকে হত্যা মামলায় মা গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৬৭ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বিষ খাইয়ে মাহমুদা খাতুন নামে এক শিশুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিশুটির সৎ মা হুমাইরা খাতুন বন্যাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার গভীর রাতে মহেশপুর উপজেলার চাদপুর গ্রামের শিশুতলা এলাকা থেকে হুমায়রাকে গ্রেপ্তারের পর তাকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ।

হুমাইরা কোটচাঁদপুরের ভোমরাডাঙ্গা গ্রামের শাহিন আলম এর দ্বিতীয় স্ত্রী।

মামলার এজাহারে বলা হয়, গত ১ মার্চ সন্ধ্যায় বোতলে তরল পানীয়ের সঙ্গে ঘাস মারার ওষুধ মিশিয়ে শিশু মাহমুদা খাতুনকে খাইয়ে দেয় সৎ মা হুমাইরা খাতুন বন্যা। এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুটি মারা যায়।

এ ঘটনায় গত ৭ মার্চ শিশু মাহমুদা খাতুনের বাবা শাহিন আলম বাদী হয়ে কোটচাঁদপুর থানায় স্ত্রী হুমাইরা খাতুনকে আসামি করে হত্যা মামলা করেন।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, শনিবার রাতে র‌্যাব শিশু মাহমুদা হত্যা মামলার আসামিকে  গ্রেপ্তার করে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিষ খাইয়ে সৎ মেয়েকে হত্যা মামলায় মা গ্রেপ্তার

আপডেটের সময় ০৪:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫