ভিয়েনা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়

ভোলায় সাংবাদিকদের ওপর হামলা: ৩ দিন পর আসামি আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৫৪ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করার ৩ দিন পর অবশেষে ৩ আসামিকে আটক করেছে র‍্যাব।
শুক্রবার (৮ মার্চ) রাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. কালিমুল্লাহ, মো. হাবিবউল্লাহ খোকন, মো. শাকিল। তারা তিনজনই মামলার আসামি।

উল্লেখ্য, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের অভিযোগে ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহকালে বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায় মো. কালিমুল্লাহ, মো. হাবিবউল্লাহ খোকন, মো. শাকিল ও কামাল হোসেনসহ সন্ত্রাসীরা। হামলায় দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দুই সাংবাদিককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন আহত সাংবাদিক বিজয় বাইন। মামলা দায়েরের ৩ দিন অতিবাহিত হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করার পরেও আসামিদের গ্রেপ্তার না করায় গত ৬ মার্চ ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। তারা আসামিদের গ্রেপ্তার দাবি করে প্রশাসনকে আল্টিমেটাম দেন।

এর একদিন পর র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভির নেতৃত্বে র‍্যাবের একটি দল আসামিদের অবস্থান শনাক্ত করে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ পৃথক দুটি এলাকায় অভিযান পরিচালনা করে ১নং আসামি মো. কালিমুল্লাহ, ২নং আসামি মো. হাবিবউল্লাহ খোকন ৪নং আসামি মো. শাকিলকে আটক করে।

আটকের পর আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ওসি হাচনাইন পারভেজ শনিবার সকাল সাড়ে ১০টায় বলেন, আটককৃতদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি। তবে, র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের ডিআইডি সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের ভোরেই ভোলা সদর মডেল থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় সাংবাদিকদের ওপর হামলা: ৩ দিন পর আসামি আটক

আপডেটের সময় ০২:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫