ভিয়েনা ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

আন্তজেলা গরুচোর, ডাকাত ও ছিনতাই চক্রের ১১জন আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • ৮০ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তজেলা গরুচোর, ডাকাত ও ছিনতাই চক্রের ১১জনকে আটক করেছে। এসময় চোরাইকৃত ৫টি গরু উদ্ধার করা হয়। আজ শনিবার সকালে আটককৃত ১১ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শনিবার সকালে লালমোহন থানায় এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. বাবুল আক্তার। এসময় লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ও এসআই মো. আবু ইউসুফ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিং এ মো. বাবুল আক্তার জানান, গত ২মার্চ দিবাগত রাতে লালমোহন উপজেলার চরকচুয়াখালী থেকে মো. জাকির মাঝির ও তার আত্নীয়ের গরুর খোয়ার থেকে ১৬টি গরু লুটকরে নিয়ে যায় ডাকাত দল।

৩ মার্চ জাকির মাঝি লালমোহন থানায় ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তীতে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও অন্যান্য অফিসার ফোর্সগণ তথ্য প্রযুক্তি ও  বিভিন্ন সোর্সের মাধ্যমে বরিশাল শহর, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝেরচর এলাকায় অভিযান পরিচালনা করে মূল অপরাধী চক্রের সক্রিয় সদস্য মো. নুরু গাজী (৪৫), জুয়েল মৃধা (৩০), মাঈনুদ্দিন প্যাদা (৩০), আবুল হাশেম (৪০), আবু তাহের (৪৭) দের আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক বাদীর এজাহারে বর্নিত ০৫ টি গরু ৭মার্চ বাউফল উপজেলার মাঝের চরের সাহাবুদ্দিন মেম্বরে খোয়ার হতে সহযোগি অপরাধী  নিজাম (৪২), মাজাহারুল হাওলাদার (৩৪), ইসমাত হোসেন (১৯), রেজাউল সরদার (৪৫), জাকির হাওলাদার (৫২), তোফাজ্জল ফরাজী (৫৫) দের থেকে উদ্ধার করা হয়।

মো. বাবুল আক্তার জানান আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলে আন্তঃজেলা গরুচোর, ডাকাত, ছিনতাই দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আন্তজেলা গরুচোর, ডাকাত ও ছিনতাই চক্রের ১১জন আটক

আপডেটের সময় ০২:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫