ভিয়েনা ০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০

জেলায় শ্রেষ্ঠ ওসি হলেন লালমোহন থানার মো: সিরাজুল ইসলাম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৬০ সময় দেখুন

বিশেষ প্রতিনিধিঃ ভোলা জেলায় শ্রেষ্ঠ ওসি হলেন,লালমোহন থানার মো: সিরাজুল ইসলাম।

বুধবার (০৫ মার্চ) ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স অফিস সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের কল্যান ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:সিরাজুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

জানাযায়, প্রতি মাসে জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে কাজ করার স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা প্রদান করা হয়।

এদিকে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলামকে ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায়, তিনি জেলা পুলিশ সুপারসহ উর্ধতন কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এই অর্জনে আমার সহকর্মীরা প্রেরণা পাবে। পাশাপাশি নিজের দায়িত্ববোধ আরো বেড়ে গেল। সর্বোপরি লালমোহন বাসীর প্রতি শুভ কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন,সদ্যপদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)বাবুল আখতার সহ ভোলা জেলার সকল থানার ওসিবৃন্দ।

ইউসুফ আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জেলায় শ্রেষ্ঠ ওসি হলেন লালমোহন থানার মো: সিরাজুল ইসলাম

আপডেটের সময় ০২:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫