ভিয়েনা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৯ সময় দেখুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াত (৩২) সহ আরো দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দুই গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুন্না গোয়ালা (৫২) ও কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খান (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

জানাযায়,রবিবার (৯ ফেব্রুয়ারি) টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুন্না গোয়ালাকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। একই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খানকে চারাবাড়ি ঘাট এলাকা ও পরে গভীর রাতে পৌর শহরের বটতলা এলাকা থেকে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হায়াতকে গ্রেফতার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. ইকবাল হায়াত পৌর এলাকার ১৬ নং ওয়ার্ডের আকুর-টাকুর পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে, মুন্না গোয়ালা শহরের কান্দাপাড়া এলাকার মৃত জগলো গোয়ালার ছেলে ও আব্দুল কুদ্দুস খান কাতুলী ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত মকগোল খানের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সোমবার বিকালে গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

আপডেটের সময় ০২:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫