ভিয়েনা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

লালমোহনে দুই যুবদল নেতার সংবাদ সম্মেলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৮ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ফেসবুক পোস্টের মাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের দুই নেতা। তারা হলেন, উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান বাবুল পাটোয়ারী ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান কাজী।

বৃহস্পতিবার সকালে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় লিখিত বক্তব্যে কামরুজ্জামান বাবুল পাটোয়ারী জানান, লালমোহন খাল খননকালে খালের জায়গায় গড়ে ওঠা মার্কেট মার্কেট মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে মর্মে “লালমোহনের রাজনীতি” নামে ফেসবুক আইডি থেকে আমাদের দুজনকে জড়িয়ে পোস্ট করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা।

তাই আমরা এ মিথ্যাচারের বিরুদ্ধে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেছি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় লালমোহন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার ও বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সালাম সেনটু/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে দুই যুবদল নেতার সংবাদ সম্মেলন

আপডেটের সময় ০১:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫