ভিয়েনা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৪ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরশহরের মহাজনপট্টি সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে ওই ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানাকৃত সারের দোকান মেসার্স সিকদার এন্টারপ্রাইজ।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,পৌরশহরের মহাজনপট্টি সড়ক এলাকার এই দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। যার জন্য সেখানে গিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অতিরিক্ত দামে সার বিক্রির সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে অর্ধলক্ষ্য টাকা জরিমানা করেছি। সামনের দিকেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্লাহ ও লালমোহন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

আপডেটের সময় ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫