ভিয়েনা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

টমেটো ছাড়াই তৈরি হচ্ছে হট টমেটো সস !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৩ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল কর্তৃক  আজ
সোমবার সকাল ১১.০০ টা থেকে সখিপুর উপজেলার বংকি এলাকায় ভেজাল সস তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জহির হট টমেটো সস কারখানায় পরিচালিত এই অভিযানে দেখা যায় প্রতিদিন শত শত লিটার টমেটো সস তৈরি করছে কারখানা মালিক জহির রায়হান। নেই বি এস টি আই এর অনুমোদন, ইন্ডাস্ট্রিয়াল রঙ, কেমিক্যাল, আটা দিয়ে তৈরি মানবদেহের জন্য ক্ষতিকর এই সস ভুয়া ঠিকানাযুক্ত মোড়কে সরবরাহ করছেন বিভিন্ন জেলায়।
এ সকল অপরাধের জন্য কারখানা মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ধারায় ২ লক্ষ টাকা জরিমানা এবং বিক্রয়ের জন্য সংরক্ষিত প্রায় ১,০০০ লিটার টমেটো সস এবং ক্ষতিকর রঙ ধ্বংস করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। নকল,ভেজাল প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,জেলায় এর অভিযান অব্যাহত থাকবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টমেটো ছাড়াই তৈরি হচ্ছে হট টমেটো সস !

আপডেটের সময় ০৪:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫