ভিয়েনা ১০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

লালমোহনে ১০ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • ৭৬ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মৎস্যসম্পদ ধ্বংসকারী অন্তত ১০ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার রাত ১০ টা পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের বিশেষ কম্বিং অপারেশনের আওতায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়। এরমধ্যে ২টি ছোট ফাঁসের পাই জাল এবং ১টি টাইগার জাল। এ জালের বাজার মূল্য অন্তত ১০ লাখ টাকা।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেবের নির্দেশনায় এবং লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের সার্বিক তত্ত্বাবধায়নে অভিযানে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী মো. নূর নবীসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ১০ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

আপডেটের সময় ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫