ভিয়েনা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

জনগণের মালিকানা ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন: আমীর খসরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস: জনগণের মালিকানা ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বৈরাচার সরকার দেশের মালিকানা নিজের হাতে নিয়েছিল। দেশ আজ খাদের কিনারায়। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত না থাকায় এ সংকট তৈরি হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে ‘বাংলাদেশের গণতন্ত্রায়ণ ও উন্নয়নে বহির্বিশ্ব বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন আমীর খসরু।

সরকারের উদ্দেশে তিনি বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। আপনারা বিশেষ কিছু সংস্কার করতে চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসুন। শুধু ৫-১০ জন বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। সেটা গ্রহণযোগ্য হবে না।

আমীর খসরু বলেন, সরকারকে সহযোগিতা করছি, যাতে দেশ যত দ্রুত সম্ভব একটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এর বিকল্প নেই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক প্রক্রিয়া করতে গেলে মানুষের মনে সন্দেহ ও ভিন্ন ধারণা তৈরি হবে। সেটি হবে অগণতান্ত্রিক।

তিনি আরও বলেন, অনেকেই আন্দোলনে অনেক পরে যোগ দিয়েছেন। পুরো আন্দোলন ড্রাইভ করেছে বিএনপি, এটি রেকর্ডে থাকা দরকার।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু, ফ্লোরিডা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ইমরানুল হক চাকলাদার, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনগণের মালিকানা ফিরিয়ে দিতে নির্বাচন প্রয়োজন: আমীর খসরু

আপডেটের সময় ০৭:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫