ভিয়েনা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

লালমোহন পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৬৫ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক ‘পূবালী ব্যাংক পিএলসি’ গ্রাহকদের ইসলামি ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে সারাদেশের ন্যায় ভোলা জেলার লালমোহন শাখায় ইসলামি ব্যাংকিং সেবার কার্যক্রম পরিচালনার জন্য  ‘ইসলামিক কর্ণার’ স্থাপন করা হয়েছে। এই কর্ণারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামি ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন।
মঙ্গলবার  সকালে লালমোহন বাজার হাজী ইউসুফ মিয়া প্লাজার ২য় তলায় অবস্থিত পূবালী ব্যাংক পিএলসি লালমোহন  শাখায় নান্দনিক ও গ্রাহকবান্ধব এই ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।
পূবালী ব্যাংক লালমোহন  শাখার  ব্যবস্থাপক মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও অপারেশন ম্যানেজার মো. ইশতিয়াক হোসেন মিরাজের  সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, পূবালী ব্যাংক পিএলসি’র বরিশাল আঞ্চলিক কার্যালয়ের বরিশাল অঞ্চল প্রধান উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন।
এসময় তিনি বলেন, পূবালী ব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহত্তম ব্যাংক। সারাদেশের পূবালী ব্যাংকের শাখাগুলো ‘ইসলামিক কর্ণার’ এর মাধ্যমে শরীয়াভিত্তিক ব্যাংকিং সেবা কার্যক্রমের দ্বারা হালাল ব্যাংকিং সেবা প্রদান করছে। আপনারা যেমন পূবালী ব্যাংকের ব্যাংকিং সেবার উপর আস্থা রেখেছেন তেমনি এই সেবার উপর আস্থা রাখবেন। এই ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ আলাদা থাকবে যাতে সুদভিত্তিক ব্যাংকিং সেবার সাথে এটা মিশ্রিত না হয়। সমাজের সকল শ্রেণির মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকলে এই সেবা গ্রহণ করতে পারবেন।
এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের গ্রাহক,  শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস  

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন পূবালী ব্যাংকের ‘ইসলামিক কর্ণার’ উদ্বোধন

আপডেটের সময় ০২:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫