ভিয়েনা ১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২ উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না : পরিকল্পনা প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে নতুন রেকর্ড বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক লালমোহনে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয়ের স্থানে জাদুঘর করার পরিকল্পনা ইরানের সৌদি আরবে পৌঁছেছেন ৪৩,৭৭৩ বাংলাদেশি হজযাত্রী দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইইউতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কিছুটা কমেছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • ৫০ সময় দেখুন

২০২৪ সালের প্রথম ১০ মাসে অন্তত এক লাখ ৯১ হাজার ৯০০ জন অনিয়মিত অভিবাসী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বিভিন্ন দেশে এসেছেন

ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স এতথ্য জানিয়েছে। তারা আরও জানায়,সংখ্যাটি আগের বছরের একই সময়ের তুলনায় ৪৩ শতাংশ কম ৷

ফ্রন্টেক্স বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অনিয়মিত অভিবাসী আগমন সবচেয়ে বেশি কমেছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় এবং পশ্চিম বলকান রুটে৷ ২০২৩ সালের একই সময়ের তুলনায় এই দুটি রুটে আগমন কমেছে যথাক্রমে ৬২ শতাংশ এবং ৮০ শতাংশ ৷

ইইউ সীমান্ত সংস্থাটি আরো জানিয়েছে, মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে টিউনিশিয়া এবং লিবিয়ার কর্তৃপক্ষের সাথে চুক্তির কারণেই ইটালিমুখী অভিবাসীদের সংখ্যা ক্রমশ কমেছে৷ মধ্য ভূমধ্যসাগর পেরিয়ে চলতি বছরের প্রথম ১০ মাসে অন্তত ৫৫ হাজার ২২৭ জন অনিয়মিত অভিবাসী ইটালিতে এসেছেন৷ যাদের বেশিরভাগই বাংলাদেশ, সিরিয়া ও তিউনিশিয়া থেকে এসেছেন ৷

অপরদিকে পশ্চিম ভূমধ্যসাগরীয় রুট হয়ে স্পেনে আগমনের হারও ৫ শতাংশ কমেছে৷ মরক্কো এবং অন্যান্য উত্তর আফ্রিকার দেশগুলো থেকে সমুদ্র এবং স্থলপথে এসব অভিবাসীরা স্পেনে এসে থাকেন ৷ বছরের প্রথম ১০ মাসে ১২ হাজার ৯৫২ জন অনিয়মিত অভিবাসী এই রুটে ইউরোপে ঢুকেছেন৷ তাদের বেশিরভাগই আলজেরিয়া, মরক্কো এবং মালির নাগরিক ৷

অন্যদিকে, পূর্ব ভূমধ্যসাগর রুট হয়ে গ্রিস এবং পশ্চিম আফ্রিকার রুট হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী আগমনের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে৷
বছরের শুরু থেকেই এ দুইটি সমুদ্রপথ ইউরোপের সবচেয়ে ব্যস্ত অভিবাসন রুটে পরিণত হয়েছে ৷ তবে ইইউর বহিঃসীমান্তে আগের বছরের তুলনায় সর্বাধিক সংখ্যক প্রবেশ শনাক্ত করা হয়েছে৷ গত বছরের তুলনায় বেড়েছে ১৯৫ শতাংশ ৷

১৫ হাজার ২৩৪ জন অনিয়মিত অভিবাসী স্থল সীমান্ত হয়ে ইউরোপে ঢুকেছেন৷ ইউক্রেনীয়, সোমালি এবং ইরিত্রিয়ান নাগরিকেরা এই রুটে সর্বোচ্চ সংখ্যায় প্রবেশ করেছেন ৷ উত্তর ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যকার ইংলিশ চ্যানেল হয়ে অনিয়মিত অভিবাসন ৫ শতাংশ বেড়েছে ৷

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) বলছে, এই বছর ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টা করা অন্তত ৭০ জন মানুষ প্রাণ হারিয়েছেন ৷ যা গত দশ বছরের মধ্যে এই রুটে সর্বোচ্চ ৷

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং অভিবাসন সংস্থা (আইওএম) চলতি বছরের সেপ্টেম্বরে সতর্ক করেছিল, উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া মানুষের সংখ্যা ২০২৪ সালে তীব্রভাবে কমেছে ৷

ইউএনএইচসিআর অনুসারে, এ বছর এ পর্যন্ত সমুদ্রপথে ইউরোপীয় উপকূলে পৌঁছানোর চেষ্টা করে কমপক্ষে দুই হাজার ৮৫ জন প্রাণ হারিয়েছেন৷ তবে এই সংখ্যাটি অনেক বেশি বলে ধারণা করছে এনজিও ও অভিবাসন সংস্থাগুলো ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইইউতে অনিয়মিত অভিবাসীর সংখ্যা কিছুটা কমেছে

আপডেটের সময় ০৭:৫৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪