ভিয়েনা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

জয় দিয়ে মৌসুম শুরু ম্যানইউ-পিএসজির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ৬৪ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: কষ্টের জয় দিয়েই প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের শিষ্যরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন জসুয়া জার্কজি।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে জয় পেতে বেশ কষ্টই করতে হয়েছে ম্যানইউকে। প্রথমার্ধে ফুলহামের রক্ষণ ভাঙতে পারেনি তারা। গোল করার সুযোগ পেয়েও মিস করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে সেই হতাশা আরও বাড়তে থাকে। কারণ, ম্যাচের সময় কমতে থাকলেও গোলের দেখা পাচ্ছে না রেড ডেভিলরা। অবশেষে মূল সময়ের মাত্র ৩ মিনিট বাকি থাকতে গোল করেন জার্কজি। সেই গোলেই জয় নিশ্চিত করে গোটা ৩ পয়েন্ট পেয়ে যায় ম্যানইউ।

অন্যদিকে ফরাসি লিগ ওয়ানের প্রথম ম্যাচে লে হাভেরকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। লিগ ওয়ানে লে হাভেরের বিপক্ষে ম্যাচের তিন মিনিটেই লি কাং-ইনের গোলে এগিয়ে যায় পিএসজি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে হাভের। এরপর আক্রমণের ঢেউ তোলে পিএসজি। যদিও গোলের দেখা পাচ্ছিল না ফরাসি জায়ান্টরা।

ম্যাচের শেষ পাঁচ মিনিটে ৩ গোল পায় দলটি। ৮৫ মিনিটে পিএসজিকে ২-১ গোলে এগিয়ে দেন উসমান দেম্বেলে। পরের মিনিটেই গোল করেন বারকোলা। তার চার মিনিট পর আরও ১টি গোল করেন কোলো মুয়ানি। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে মাঠ ছাড়ে পিএসজি।

স্পোর্টস ইবিটাইমস/এনএল/আরএন

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জয় দিয়ে মৌসুম শুরু ম্যানইউ-পিএসজির

আপডেটের সময় ০৯:০০:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪