ভিয়েনা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ভিয়েনায় বাংলাদেশী মসজিদ সমূহে পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল না: হোয়াইট হাউস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে হোয়াইট হাউস। এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়ের এ কথা বলেছেন।

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত থাকার অভিযোগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগের বিষয়ে কারিন জিন-পিয়েরসেকে প্রশ্ন করেন একজন সাংবাদিক। এর জবাবে তিনি বলেন, ‌‘আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এসব ঘটনায় জড়িত বলে যদি কোনো প্রতিবেদনে দাবি করা হয় বা কোনো গুঞ্জন যদি থাকে, সেসব স্রেফ ভুয়া।’

এ ঘটনায় মার্কিন হস্তক্ষেপের অভিযোগ ‘একেবারেই মিথ্যা’ উল্লেখ করে কারিন জ্যঁ-পিয়ের বলেন, এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের জড়িত থাকার যেকোনো প্রতিবেদন বা গুজব নিছক মিথ্যা।

শেখ হাসিনা বর্তমানে ভারতের হিন্দন বিমানঘাঁটির কাছাকাছি একটি গোপন আস্তানায় অবস্থান করছেন। যতক্ষণ না তার পরবর্তী আশ্রয়ের ঠিকানা নির্ধারিত হয়, হাসিনা নয়াদিল্লিতেই থাকবেন। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনাকে দীর্ঘ সময়ের জন্য ভারতে থাকতে হতে পারে। তবে ভারতে রাজনৈতিক আশ্রয়ের আইনি সুযোগ না থাকায় ভিসার মাধ্যমে তিনি দিল্লিতে থাকবেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল না: হোয়াইট হাউস

আপডেটের সময় ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪