ভিয়েনা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশবক্স ভাঙচুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
  • ১৬৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে ট্রাফিক পুলিশ বক্স ও পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে দামপাড়া ওয়াসা মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দরকিল্লা থেকে বের হওয়া মিছিল থেকে এ হামলার ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ ও পুলিশের সাজোয়া যান দেখে এ উত্তেজনা শুরু হয় বলে জানায় পুলিশ।

চট্টগ্রামে জুমার নামাজের পর আন্দরকিল্লাহ শাহি জামে মসজিদের সামনে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় তারা মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। তবে বাধা উপেক্ষা করে মিছিল বের করেন তারা।

এর আগে নগরীর আন্দরকিল্লাহ এলাকায় মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। তবে সে সময় পুলিশ বক্সে কোনো পুলিশ সদস্য না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ’

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশবক্স ভাঙচুর

আপডেটের সময় ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪