ভিয়েনা ১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত পটুয়াখালীতে জেলেদের বরাদ্দকৃত ৭৮০ কেজি চাল উদ্ধার কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৪ টাঙ্গাইলকে আধুনিক নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে -প্রতিমন্ত্রী টুকু পিআইসিকে জিম্মি করে সড়ক নির্মাণে সাবেক চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতি স্ব-উদ্যোগে ভাঙা সড়ক সংস্কার প্রবাসীর,স্বস্তি ফিরেছে ২০ গ্রামের মানুষের মাঝে মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ: প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি নয়ন যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ট্রাম্প বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ৮৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, মন্ত্রিসভার বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। অনান্য মন্ত্রীরাও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। সেখানে সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি হলো এই আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ। সেই প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে নেয়া হয়েছে। আর দ্বিতীয় যেটি করা হয়েছে, সেটি আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে।’

তিনি আরও বলেন, ‘শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দির-গির্জা-প্যাগোড়ায় পার্থনা করা হবে।’

গত ১ জুলাই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয়। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর পরদিন থেকে এ আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, সংঘর্ষ, সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে।

এদিকে কোটা আন্দোলন ঘিরে সংঘাত ও সহিংসতায় ১৫০ জন নিহত হয়েছেন বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল/আরএন

জনপ্রিয়

টাঙ্গাইলে ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেটের সময় ০৩:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪