ভিয়েনা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প: ইরানকে আলোচনার জন্য সময় দেওয়ার ঘোষণা ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫ সৌদি আরবে পৌঁছেছেন ২৩,৩৭২ জন হজযাত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ কানাডার সাসকাচোয়ান প্রদেশের সঙ্গে বহুমুখী জ্বালানি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী ডান হাত হারিয়ে বাঁ হাতে পরীক্ষা দিচ্ছে রেজভী সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী

কোটা আন্দোলনে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ৭১ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে সংঘাত-সংঘর্ষে এখন পর্যন্ত সরকারি হিসাবে ১৫০ জন মারা গেছেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

পরে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের সকল তথ্য তুলে ধরেন মন্ত্রিসভা বৈঠকে। সেখানে তিনি জানান এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন।

এর আগে গত রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতায় সারাদেশে ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৪৭ জন নিহতদের তথ্য পেয়েছি। তাদের মধ্যে কতজন নারী, কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন? সেটি নির্ণয়ের কার্যক্রম চলছে। আরও যদি দু-একজনের খবর পাই তবে তা আমরা অন্তর্ভুক্ত করব।

এদিকে কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

নেদারল্যান্ডসের সিনেট কঠোর আশ্রয় আইন বাতিল করে দুই-স্ট্যাটাস ব্যবস্থার অনুমোদন দিয়েছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কোটা আন্দোলনে সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫০

আপডেটের সময় ০৪:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪