ভিয়েনা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ইথিওপিয়ায় ভারী বৃষ্টিতে ভূমিধস, নিহত ২২৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪
  • ১৫০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ইথিওপিয়ায় ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় নিহত বেড়ে ২২৯ জনে দাঁড়িয়েছে। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩শ’ ২০ কিলোমিটার দূরে এ দূর্ঘটনা ঘটে। প্রথম দফায় ভূমিধস হয় সোমবার। সে সময় অনেকে কাঁদামাটির নিচে চাপা পড়েন। যাদের বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয়রা। সূত্র: বিবিসি

কয়েক মিনিটের ব্যবধানে দ্বিতীয় দফায় ভূমিধস হলে, নতুন করে চাপা পড়েন বহু মানুষ। এ ঘটনায় এখনও পর্যন্ত ২২৯ মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ এবং ৮১ জন নারী।

উদ্ধার হওয়া আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোজা জোনের প্রধান প্রশাসক দাগমাউই আইলে বলেছেন, মৃতদের মধ্যে প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ই রয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আর জীবিত উদ্ধার হওয়া ১০ জনের চিকিৎসা চলছে। আমরা এখনও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।

ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে এর আগেও ভূমিধসের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে এক সপ্তাহের ব্যবধানে দুটি পৃথক ঘটনায় প্রাণ যায় ৩২ জনের।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইথিওপিয়ায় ভারী বৃষ্টিতে ভূমিধস, নিহত ২২৯

আপডেটের সময় ১১:১৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪