ভিয়েনা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে প্রচন্ড তাপদাহে পুড়ছে অস্ট্রিয়াসহ ইউরোপ লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা ভাইরাল কৃষক কবির হোসেনের জানাজা অনুষ্ঠিত

পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে ফল ভালো হবে না: ছাত্রলীগ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ৭৭ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের নামে দেশের শান্ত পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।  শনিবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোটার নামে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা হয়েছে। আমরা হলে হলে গিয়ে সঠিক বার্তা দেয়ার চেষ্টা করব। ঘোলা পানিতে যাতে কেউ মাছ শিকার করতে না পারে, কেউ যাতে এতে জড়িয়ে নিজের ভবিষ্যত নষ্ট না করে, সে বিষয়ে আমরা সতর্ক করব।’

তিনি বলেন, শিক্ষার্থীদের কাজে লাগিয়ে যড়যন্ত্র করার চেষ্টা চলছে। শিক্ষার্থীরা যাতে বেআইনি কাজে লিপ্ত না হয়, সে বিষয়ে নজর রাখা হচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই- কেউ ‘‘বা হাত’’ ঢুকিয়ে দিতে চাইলে ছাত্রলীগ ছাড় দেবে না।’

আন্দোলনকারীদের প্রশ্ন রেখে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘মুক্তিযোদ্ধা নিয়ে এলার্জি কাদের?, আদিবাসীদের জন্য কোটা সমস্যা কোথায়?’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা শিক্ষার্থীদের ঘাড়ে ভর করে ষড়যন্ত্র করে এ দেশের অগ্রযাত্রা বিঘ্নিত করার চেষ্টা করে সেই ধরনের লোকদের এ আন্দোলনে সম্পৃক্ততা আমাদের উদ্বিগ্ন করে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

টাঙ্গাইলে দুই ফার্মেসিকে জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে ফল ভালো হবে না: ছাত্রলীগ

আপডেটের সময় ০৭:২৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪