ভিয়েনা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

আদালতের আদেশ প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ৮৬ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে রাস্তায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, ‘আমরা স্থায়ী সমাধান চাই। কোটা নিয়ে বারবার টালবাহানা দেখতে চাই না। সব গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করতে হবে।’

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের বিষয়ে কোর্ট নয়, নির্বাহী বিভাগের কাছে সিদ্ধান্ত চান তারা।

এর আগে বুধবার সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী দেশজুড়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এতে রাজধানীজুড়ে ব্যাপক যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

চলমান আন্দোলনের বিষয়ে বিভিন্ন স্থান থেকে পাঠানো গণমাধ্যমকর্মীদের তথ্যের ভিত্তিতে জানা গেছে, বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন রুটে জরুরী কাজে যানবাহনে যাওয়া যাত্রীরা। তাদের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেগন্তব্যে যেতে দেখা গেছে।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আদালতের আদেশ প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

আপডেটের সময় ০২:১৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪