ভিয়েনা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী

যুক্তরাজ্যের নগরমন্ত্রী হচ্ছেন টিউলিপ সিদ্দিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • ৬১ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: প্রথম ব্রিটিশ-বাংলাদেশি মন্ত্রী হতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নতুন সরকারে নগরমন্ত্রী নিযুক্ত হবেন তিনি। তবে এখনও বিষয়টি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ।

টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে।

সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হন টিউলিপ সিদ্দিক। লেবার পার্টি বিরোধী দলে থাকাকালীন তিনি ছায়া নগরমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সদ্য সমাপ্ত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থীর চেয়ে টিউলিপ প্রায় দ্বিগুণ ভোটে জয় পান।

৪১ বছর বয়সী টিউলিপ ২০১৫ সালের নির্বাচনে প্রথমবার লেবারের মনোনয়ন পেয়েই তুমুল প্রতিদ্বন্দ্বিতায় জিতে চমক দেখান। টিউলিপ সিদ্দিক আগের কনজারভেটিভ সরকারের অধীনে এইচএসবিসির সাবেক ব্যাংকার বিম আফোলামির স্থলাভিষিক্ত হবেন।

ব্লুমবার্গ জানায়, টিউলিপ সিদ্দিককে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সচিব পদে নিয়োগ দেয়া হবে বলে আশা করা হচ্ছে। লন্ডন শহর ও বৃহত্তর আর্থিক পরিষেবা শিল্প নিয়ে কাজ করা এই পদটি নগরমন্ত্রী হিসেবে পরিচিত। এই পদে দায়িত্বগুলোর মধ্যে আর্থিক প্রযুক্তির নিয়ন্ত্রণ, ক্রিপ্টো সম্পদ ও ঋণ ব্যবস্থাপনা নীতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসের সঙ্গে টিউলিপ সিদ্দিক বিশ্বের একটি আর্থিক কেন্দ্র হিসেবে লন্ডনের মর্যাদা বাড়াতে কাজ করবেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাজ্যের নগরমন্ত্রী হচ্ছেন টিউলিপ সিদ্দিক

আপডেটের সময় ০৯:৩৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪