ভিয়েনা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ভারত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৬১ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জয়ের পর মাঠে নেমেই বড় ধাক্কা খেয়েছিল ভারত। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে পরাজিত হয় শুভমান গিলরা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। অভিষেক শর্মার সেঞ্চুরি, গায়কোয়াড় ও রিংকু সিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শতরানের জয় তুলে নিয়েছে ভারত।

ম্যাচে প্রথমে ব্যাট ২৩৪ রান করে ভারত। পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ১৮.৪ ওভারে অলআউট হয় ১৩৪ রানে। ১০০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা।

২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে শুরু থেকেই চাপে রাখেন মুকেশ কুমার, আবেশ খান ও রবি বিষ্ণোইরা। শুরুতে আগ্রাসী ব্যাটিং করলেও ধীরে ধীরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্য থেকে ছিটকে যায় জিম্বাবুয়ে।

স্বাগতিকদের পক্ষে ওয়েসলি মাধভেরে ৩ চার ও ১ ছক্কায় ৪৩, লুক জংউয়ি ৩৩ ও ব্রিয়ান বেনেট ৯ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে কেবল ব্যবধান কমান। বল হাতে আবেশ ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন।

এর আগে, অভিষেক শর্মা ও রুতুরাজ গায়কোয়াড় রীতিমতো ঝড় তোলেন জিম্বাবুয়ের বোলারদের উপর। ৩৩ বলে ব্যক্তিগত ফিফটি করেন অভিষেক। আর সেঞ্চুরি করেন ৪৬ বলে। অভিষেক ১০০ করে সাজঘরে ফিরলেও রানের চাকা থামেনি। উইকেটে এসেই আক্রমণাত্মক খেলেছেন রিংকু সিং। ২২ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ৪৭ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন রুতুরাজ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ঢাকাসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ভারত

আপডেটের সময় ০৮:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪