ভিয়েনা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

তিন বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ৬৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: গত জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৫৪ কোটি মার্কিন ডলার।  যা গত প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

সোমবার (১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, জুন মাসে রেমিট্যান্স এসেছে ২.৫৪২ বিলিয়ন বা ২৫৪ কোটি ২০ লাখ ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স। আর সদ্য সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে এসেছে ২৩.৯১৫ বিলিয়ন বা ২ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার।

সংশ্লিষ্টরা জানান, চলতি মাসে কুরবানি ঈদ থাকায় দেশের প্রবাসী আয় বেড়েছে। ঈদের সময়ে দেশে থাকা আত্মীয়স্বজনের কাছে বছরের অন্য মাসের তুলনায় বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা। যার ব্যতিক্রম হয়নি এবারও।

এছাড়া বাংলাদেশ ব্যাংক ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণ করার পর বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছে।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তিন বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এলো জুনে

আপডেটের সময় ০৭:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪