ভিয়েনা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চুনারুঘাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১

দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, ছেড়ে দেয়া হবে না : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৬৮ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: দুর্নীতি-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নেতাকর্মীদের মাঠে থেকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপির কর্মসূচির প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারেক রহমান পলাতক নেতা, দণ্ডপ্রাপ্ত আসামি। লন্ডনে বসে কর্মসূচি দেয়। এই কর্মসূচি কেউ মানে? পরিষ্কার বলে দিতে চাই- আন্দোলন করেন। তবে সহিংসতার পন্থা যুক্ত হলে খবর আছে।

ওবায়দুল কাদের বলেন, খেলা কিন্তু হবে, ছেড়ে দেয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। মাঠে থেকে সব মোকাবিলা করবো। এ সময় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে অকুতোভয়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্ম জগগণ থেকে। অস্ত্র উঁচিয়ে শেষরাতে ক্ষমতা দখলের দল নয় আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, বিদেশে আমাদের সবাই বন্ধু। আমাদের প্রভু নেই, আপনাদের আছে। মনে আছে, কথায় কথায় নিষেধাজ্ঞা-ভিসানীতি, জজ মিয়া নাটক। বাইডেনের বন্ধু সাজিয়ে আরেফিকে সাংবাদিকদের সামনে নিয়ে আসছেন। পরে দেখা গেল বাইডেনের বন্ধু ‘ভুয়া’। এ সময় নেতাকর্মীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে মুখরিত হয় সভাস্থল।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, ছেড়ে দেয়া হবে না : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৬:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪