ভিয়েনা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৭২ সময় দেখুন

মো. নাসরুল্লাহ, ঢাকা: ভারতের আদানি গ্রুপের কেন্দ্র থেকে বিদ্যুৎ আসা বন্ধ হয়ে গেছে। হঠাৎ এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে ঢাকার বাইরে গ্রামাঞ্চলে লোডশেডিং দেখা দিয়েছে।

বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, কয়েক দিন থেকে আংশিক উৎপাদনে থাকা ভারতের আদানি গ্রুপের কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার (২৮ জুন) সকালে কয়লাভিত্তিক এই কেন্দ্রর উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ঝাড়খণ্ডে নির্মিত এই কেন্দ্র থেকে বাংলাদেশ প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য  ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটির উৎপাদন বন্ধ করা হয়। এটি আগামী ৫ জুলাই উৎপাদনে ফিরতে পারে। কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন অর্ধেকে নেমে আসে। ধীরে ধীরে উৎপাদন বাড়ানো প্রক্রিয়া চলছিল। কিন্তু শুক্রবার সকাল পৌনে ১০ টায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পিডিবি জানিয়েছে, আদানির প্রকৌশলীরা ত্রুটি মেরামতে কাজ করছে। রোববার ইউনিট চালু হতে পারে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬২২ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য ২৫ জুন থেকে বন্ধ। বড় দুটি কেন্দ্রর উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ অনেক কমে গেছে। সবমিলিয়ে  গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়ে গেছে। যদিও গতকাল শনিবার বৃষ্টির কারণে দেশে বিদ্যুতের চাহিদা কম ছিল।

ঢাকা/ইবিটাইমস/আরএন

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আপডেটের সময় ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪