ভিয়েনা ০৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী লালমোহনে জমিজমা বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহন হা-মীম রেসিডেন্সিয়ালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৬৩ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার  লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় এমপি শাওন বলেন, বাঙালীর সব থেকে বড় অর্জন স্বাধীনতা,  এই স্বাধীনতার নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগ।  উপমহাদেশের রাজনৈতিক দলের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ  গণমানুষের কাছে একটি আদর্শ ও অনুভূতির নাম। বাংলাদেশে অসাম্প্রদায়িক, মানবিক ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে নেতৃত্ব দিয়ে আসছে।
বাংলাদেশ আওয়ামী লীগ, লালমোহন উপজেলা শাখা, পৌরসভা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,  পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেটের সময় ০৪:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪