ভিয়েনা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ইউরো জোনে সুদের হার কমিয়েছে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৬২ সময় দেখুন

উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও ২০১৯ সালের পর এই প্রথম ইসিবি ইইউ দেশ সমূহে সুদের হার কমানোর কথা জানিয়েছে

ইউরোপ ডেস্কঃ বৃহস্পতিবার (৬ জুন) ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) এক সংবাদ সম্মেলনে এতথ্য জানায়। অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়,ইউরোজোনের জন্য ইসিবি ব্যাংক সুদের হার রেকর্ড পরিমান কমিয়ে ১ শতাংশ থেকে শূন্য (০)দশমিক ৭৫ শতাংশ করেছে।

ইউরো জোনের অর্থনীতি যখন ধারাবাহিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে তখনই ইউরোপের সেন্ট্রাল ব্যাংক এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়াও ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক তাদের ডিপোজিটের হার ০ দশমিক ২৫ শতাংশ থেকে কমিয়ে শূন্যতে নিয়েছে।

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইসিবি এ ধরনের সিদ্ধান্ত অন্যান্য সেন্ট্রাল ব্যাংক যেমন- ব্যাংক অব ইংল্যান্ডের আরও ৫০ মিলিয়ন ইউরোর প্রণোদনা ঘোষণা এবং দি ব্যাংক অব চাইনার সুদের হার কমানোর সিদ্ধান্তের সাথে যথেষ্ট সামঞ্জস্য মনে করছেন অর্থনীতিবিদরা।

চলতি সপ্তাহের প্রথম দিকে এক জরিপে দেখা গেছে, জুন মাসে ইউরোজোনের সেবা খাত ক্রমান্বয়ে সংকুচিত হয়ে এসেছে এবং এর ফলে ওই অঞ্চলে মানুষের মাঝে ব্যবসায়িক আস্থা কমেছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট মারিও দ্রাগি বলেছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউরোজোনের অর্থনৈতিক বৃদ্ধি হয়নি কিন্তু বছরের শেষে যেকোনও ভাবে এ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা উচিত।

তিনি বলেন, ইউজোনোর অর্থনীতি সংকটের মুখে পরেছে কিন্তু এ মুদ্রাস্ফিতি ওই অঞ্চলের অর্থনীতির জন্য হুমকি নয়। একইসাথে ইউরোজেনের অর্থনৈতিক বিকাশ এখনও দুর্বল বলে তিনি উল্লেখ করেন।

সেন্ট্রাল ব্যাংকের এ সিদ্ধান্ত ঘোষণায় আয়োজিত সংবাদ সম্মেলনে মারিও দ্রাগিকে বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা। ইউরোজোনের বর্তমান অর্থনৈতিক অবস্থা ২০০৮ সালের মতো খারাপ কি-না জানতে চাইলে তিনি বলেন অবশ্যই না, আমরা ২০০৮ সালের মতো এতো খারাপ অবস্থানে নেই।

কবির আহমেদ/ইবিটাইমস 

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) ইউরো জোনে সুদের হার কমিয়েছে

আপডেটের সময় ০৮:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪