ভিয়েনা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প সিনেমায়, দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৭২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিশ্বকাপ নিয়ে উত্তেজনার শেষ নেই। খেলা চলাকালীন সময়ে চায়ের আড্ডায়, গল্পে, অফিসের কাজে প্রধান শিরোনাম হয় বিশ্বকাপের বিষয়বস্তু। এবার বাংলাদেশের পর্দায় দেখা যাবে আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে তৈরি সিনেমা।

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা । লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ, প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষা এই বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয় । বিশ্বকাপ জিতে সর্বকালের সেরাদের কাতারে নাম লিখিয়েছেন মেসি নিজেও। এই বিশ্বকাপকে অনেকেই ফুটবল বিশ্বকাপের সেরা আসর হিসেবে আখ্যায়িত করেছেন।

একের পর এক অঘটন আর শেষমেশ মেসির হাতে বিশ্বকাপ, এমন বিশ্ব আসরকে সেরা বলতে বাধ্য যে কেউ। অবিস্মরণীয় এই বিশ্বকাপ নিয়ে এরইমধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র এবং ডকুফিল্ম। যার মধ্যে আলোচিত একটি স্প্যানিশ ভাষায় নির্মিত ডকুফিল্ম ‘মুচাচোস’। স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস নির্মাণ করেছেন ১০০ মিনিটের এই ডকুফিল্ম।

সিনেমাটি গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তির পর দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিদল। সিনেমাটি এবার বাংলাদেশের দর্শকদের জন্য নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, সবার আগ্রহের কারণে বাংলাদেশের পর্দায় সিনেমাটি দেখানোর পরিকল্পনা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সিনেমাটি প্রিমিয়ার প্রদর্শিত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প সিনেমায়, দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে

আপডেটের সময় ০৬:৪৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪