ভিয়েনা ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া হবিগঞ্জের চুনারুঘাটে ‘বাল্লা লোকাল’ ট্রেন এখন শুধুই স্মৃতি জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা

ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক চাপায় ৫টি গাড়ির নারী ও শিশুসহ ১১ যাত্রীর প্রাণহানি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ৪৭ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির গাবখান টোল প্লাজায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ও অটোরিক্সা নিয়ে খাদে পড়ে। এতে নারী, শিশুসহ ১১ জন নিহত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১.৪০ মিনিটে ঝালকাঠি-খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় বরিশালগামী সিমেন্ট বোঝাই ট্রাক এ দুর্ঘটনা ঘটায়। ঝালকাঠি পৌর এলাকার পশ্চিম প্রান্তে কিফাইত নগর এলাকার পঞ্চম চীন-বাংলাদেশ মৈত্রি গাবখান সেতুর পূর্ব প্রান্তের টোল প্লাজায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল মৃত্যু ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উদ্ধার কাজে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম তত্তাবধান করছিলেন।

স্থানীয়রা জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক গাবখান ব্রিজ থেকে নামার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে যায়।  টোল প্লাজায় অবস্থানরত ১ মাইক্রোবাস বিবাহের যাত্রীবাহী ও ৩টা অটোরিক্সা ও১টি পিকআপসহ ৫টি যানবাহন টোল দেয়ার জন্য অপেক্ষমান থাকা গাড়িগুলোকে ধাক্কা দিয়ে নিয়ে খাদে পড়ে। ট্রাকের ক্ষতি কম হলেও মাইক্রোবাস ও অটো রিক্সাটি দুমড়ে মুচরে বিধ্বস্ত হয়।

স্থানীয়রা এবং ফায়ারসার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালায়। এতে রক্তাক্ত অনেক দেহ বের করা হয়। টোলপ্লাজার কর্মীরাও রয়েছে। উদ্ধারকৃত ক্ষবিক্ষত দেহগুলো সদর হাসপাতালে নিলে সেখানে ১১জনকে মৃত ঘোষণা করা হয় এবং ২০জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিতসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশ সুপার জানান গাবখান ব্রিজ টোল প্লাজায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোকে নিয়ে খাদে পড়ে। টোলে দায়িত্বরত কর্মীসহ অনেকজন হতাহত হন। এতে শিশুসহ ১১জনের মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফেরাত কামনায় দোয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বেপরোয়া ট্রাক চাপায় ৫টি গাড়ির নারী ও শিশুসহ ১১ যাত্রীর প্রাণহানি

আপডেটের সময় ১২:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪