ভিয়েনা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ টাঙ্গাইলে নিখোঁজের দুইদিন পর শিশু সেঁজুতির লাশ উদ্ধার পাঁচ দশকেও হয়নি সেতু, কাঠের সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের লালমোহনে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল! অফিসে হয়রানির অভিযোগ আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ১ লালমোহনে সেতুর সংযোগ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে তক্ষক অবমুক্ত

জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ৫২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত। জনগণের সেবা নিশ্চিত করলে ভবিষ্যতে ভোট নিয়ে কোনো চিন্তা থাকবে না। মানুষ আপনাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখবে। তাই জনসেবার দিকে বিশেষ দৃষ্টি দেবেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই সিটির নবনির্বাচিত মেয়রদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রথমে ইউনিয়ন পর্যায়ে দশ শয্যার হাসপাতাল তৈরি করার ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু তিনি সেই কাজ সম্পন্ন করতে পারেননি। আমরা সরকারে আসার পর কমিউনিটি ক্লিনিক করে দিই। জনপ্রতিনিধিদের এসব দিকে নজর রাখতে হবে যেন স্বাস্থ্য কেন্দ্রগুলো সঠিকভাবে চলে। মানুষ যেন যথাযথ চিকিৎসা সেবা পায়।

এর আগে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক (টিটু) ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা। এ সময় শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রী  মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী

আপডেটের সময় ০৭:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪