ভিয়েনা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল ঝালকাঠিতে অসহায়দের মাঝে অটোরিকশা বিতরণ ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ইরাকের প্রধানমন্ত্রী জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস টাঙ্গাইলে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী জর্ডানের ভূখণ্ডে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে: সেনাবাহিনী যানজট ও জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি রেসপন্স টিম নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

ব্যাংক ডাকাতির সঙ্গে কুকি চিন জড়িত : স্বরাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ৮১ সময় দেখুন

ফাইল ছবি

ঢাকা প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সশস্ত্র জঙ্গি সংগঠন কুকি চিনের একটি গ্রুপ বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত। মন্ত্রী বুধবার তার মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘কুকি চিন ব্যাংক ডাকাতি ও আগ্নেয়াস্ত্র লুটপাটের ঘটনার সাথে জড়িত। তারা পুলিশ কনস্টেবল, ব্যাংক গার্ড ও আনসারদেরও আঘাত করেছে।’

মন্ত্রী বলেন, এখনো এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, ‘প্রথমে তারা বিদ্যুতের সাবস্টেশন বন্ধ করে দেয়। তারপর মূল্যবান জিনিসপত্র ও আগ্নেয়াস্ত্র লুট করতে শুরু করে। পরে তারাবি নামাজ আদায় করে আসার সময় তারা স্থানীয় সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে।’

মন্ত্রী বলেন, তারা আজ থানচিতে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে হামলা চালিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করেছে। আসাদুজ্জামান খান কামাল জানান, ঘটনার পরপরই পুলিশ ও বিজিবি অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা প্রয়োজন আমরা তা করব। পুলিশ ও বিজিবি তাদের দায়িত্ব পালন করছে। প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীও কুকি চিন ও অন্যান্য জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযানে যোগ দেবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের বিশেষ শাখার প্রধান মো. মনিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন বান্দরবানে রয়েছেন।

সীমান্তে হত্যার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তে হত্যা বন্ধে ভারতের সঙ্গে আলোচনা চলছে। মূলত অবৈধ ব্যবসার উদ্দেশ্যে যাতায়াতকারী উভয় দেশের নাগরিকরাই এ ঘটনার শিকার হচ্ছেন।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ব্যাংক ডাকাতির সঙ্গে কুকি চিন জড়িত : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৯:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪