ভিয়েনা ০২:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস টাঙ্গাইলে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী জর্ডানের ভূখণ্ডে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র পড়েছে: সেনাবাহিনী যানজট ও জলাবদ্ধতা নিরসনে মাঠে ডিএসসিসি রেসপন্স টিম নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বোমায় ৭ বিদেশি ত্রাণকর্মী নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
  • ৭৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বোমায় অন্তত ৭ জন দেশি-বিদেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। এই ত্রাণকর্মীদের মধ্যে একজন ফিলিস্তিনি এবং বাকিরা পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ব্রিটেনের নাগরিক।

নিহত ত্রাণকর্মীরা সবাই খাদ্য সহায়তা বিষয়ক মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রতিনিধি হিসেবে গাজায় খাদ্য সহায়তা বিতরণে এসেছিলেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ডব্লিউসিকের পক্ষ থেকে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি যে গাজার ফিলিস্তিনিদের খাদ্য বিতরণের সময় আইডিএফের বিমান হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সদস্যরা নিহত হয়েছেন। এটি খুবই হৃদয় বিদারক ঘটনা। মানবিক সহায়তা কর্মী এবং বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়। কখনও নয়।’

এদিকে ডব্লিউসিকের ৭ কর্মী নিহতের ঘটনাকে ‘মর্মান্তিক’ বলেও উল্লেখ করেছে আইডিএফ।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইসরায়েলের বোমায় ৭ বিদেশি ত্রাণকর্মী নিহত

আপডেটের সময় ১০:১৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪