ভিয়েনা ০৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

লালমোহনে ৬১ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৭২ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বিপুল পরিমাণের অবৈধ জাল জব্দ করা হয়েছে।

রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৬টি অবৈধ বেহুন্দি জাল, দুই লাখ মিটার কারেন্ট জাল ও দুই হাজার মিটার মশারি জাল জব্দ করা হয়। এসব জালের বাজার মূল্য অন্তত ৬১ লাখ টাকা।

জব্দ করা জালগুলো সন্ধ্যায় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীর চরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়াও অভিযানে বিভিন্ন প্রজাতির দুই মণ মাছ জব্দ করা হয়। এসব মাছ অসহায় মানুষ, আবাসনের বাসিন্দা এবং এতিমখানায় বিতরণ করা হয়। জব্দ করা হয় তিনটি মাছ ধরা নৌকাও। যা পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

এ সময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, কোস্টগার্ডের পেটি কর্মকর্তা এম. মুজতবাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ৬১ লাখ টাকার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

আপডেটের সময় ০৬:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪