ভিয়েনা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব চরফ্যাশনে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চরফ্যাশনে কৃষকদলের নির্বাচনী কর্মী সমাবেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ

পিরোজপুরে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ৩ অর্থদন্ড সহ জাল আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
  • ৪৫ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ৩ জেলের অর্থদন্ড সহ প্রায় ৬ লাখ টাকার জাল আটক করা হয়েছে। জেলার নাজিরপুরে ও কাউখালীতে রবিবার (১১ ফেব্রæয়ারী) মৎস্য অফিস ও ভ্রাম্যমান আদালতের উদ্যোগে ওই জাল আটক ও অর্থদন্ড করা হয়।

জানা গেছে, ওই দিন কাউখালীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করায় তিন জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে তিন হাজার মিটার কারেন্ট জব্দ করা হয়েছে। রবিবার (১১ ফেব্রæয়রী) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান এ অর্থদন্ডের আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিশেষ কম্বিং অপারেশনের অংশ হিসেবে রবিবার সকাল ৯ টার দিকে কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চিরাপাড়া নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল সহ চিরাপাড়া গ্রামের জের আলীর ছেলে সজিব (১৮), বড় বিড়ালজুরি গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে সাইফুল ইসলাম (৪৭) ও সোনাকুর গ্রামের মো. খলিল শেখের ছেলে পারভেজ শেখ (২০) নামের তিন জেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে এক জেলেকে দুই হাজার টাকা ও দুই জেলেকে পাঁচ হাজার টাকা করে ১২ হাজার টাকা জরিমানা করেন। আর পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, নদীতে মাছ শিকারে কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এ জালের বিরুদ্ধে মৎস্য অফিসের উদ্যোগে প্রশাসনের সহায়তায় ওই অভিযান পরিচালনা করা হয়।

এ ছাড়া নাজিরপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, উপজেলার কালিগঙ্গা ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে আড়াই প্রায় ২০হাজার মিটার অবৈধ কারেন্ট, বাঁধা জাল ও চরপাটা জাল আটক করা হয়। আটককৃত ওই সব জালের মূল্য প্রায় আড়াই লাখ টাকা। ভ্রাম্যমান আদালত ও প্রশাসনের সহায়তায় ওই সব জাল আটক করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয় নি।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস 

জনপ্রিয়

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ৩ অর্থদন্ড সহ জাল আটক

আপডেটের সময় ০৫:৫১:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪