ভিয়েনা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার তাপে পুড়ছে ঢাকাসহ ৯ জেলা, গরম আরো বাড়বে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু লালমোহনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ! চলবে ৯ মে পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • ৪৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছেন, জনগণের রায়ের মাধ্যমে তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর থেকে সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত থাকবে।
শেখ হাসিনা শুক্রবার তাঁর নতুন মন্ত্রিসভার সহকর্মীদের সাথে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করার সময় লিখেছেন, ‘আর্থ-সামাজিক অগ্রগতির পথে বাংলাদেশের যাত্রা অব্যাহত থাকবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকারও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি আরও লিখেছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিজয় জনগণের বিজয় এবং গণতন্ত্রেরও বিজয়।’

রেকর্ড পঞ্চম মেয়াদে এবং পরপর চতুর্থবারের মতো সরকার গঠনের শপথ নেওয়ার একদিন পর আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরআগে সকালে প্রধানমন্ত্রী তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

আপডেটের সময় ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪