ভিয়েনা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা লালমোহনে স্কুলছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি : তথ্যমন্ত্রী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ মাচাদোর লালমোহনে জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্তির চেষ্টা, অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১২৮ সময় দেখুন
বিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া ও আন্দিউড়া এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াপাড়া থেকে মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা বেজুড়া ও আন্দিউড়া এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে পেছন থেকে বালুবাহী একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিচালক নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাছ মিয়া (৪৩) এবং যাত্রী মনোয়ারা বেগম (৭০) নিহত হন।
আহত হন নোয়াপাড়া এলাকার তাকমিনা বেগম (৪০) ও তার মেয়ে। তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহত অপর যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 

১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

আপডেটের সময় ০২:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬