ভিয়েনা ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৭০ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বসতঘর থেকে বিউটি আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিউটি আক্তার ঘনশ্যামপুর গ্রামের ওমান প্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরিবারের সদস্যরা বসতঘরের ভেতরে বিউটি আক্তারকে নিথর দেহে বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রভাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/ইবিটাইম্স/এসএস

Tag :
জনপ্রিয়

বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেটের সময় ১১:৪১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬