ভিয়েনা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

ঘন কুয়াশায় মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ৪৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ঘন কুয়াশায় মেঘনার মাঝ নদীতে দুই যাত্রীবাহি লঞ্চের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী।

সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে মেঘনা নদীর হাইমচর নামক জায়গায় সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম মো. সোহেল। তার বাড়ি ভোলার ইলিশায়।

সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রী শাফায়াত আহমেদ রাজিব জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে প্রায় আড়াইশো যাত্রী নিয়ে সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চটি মেঘনা নদীর হাইমচর নামক জায়গায় গেলে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে আরেকটি যাত্রীবাহি লঞ্চ সুরভী-৮ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়। এতে লঞ্চটির ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের বেশ কয়েকজন যাত্রী আহত হয়। তাদের মধ্যে সোহেল নামে এক যাত্রী মারা গেছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে। এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সুরভী লঞ্চটি হাইমচর নামক জায়গায় একটি ডুবচরে আটকা আছে।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুরভী লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। নিহত এবং আহতরা লঞ্চেই আছে।

এ বিষয়ে টিপু-১৪ লঞ্চের ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। যার কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মনজুর রহমান/ইবিটাইমস 

লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘন কুয়াশায় মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

আপডেটের সময় ০২:৫৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩