ভিয়েনা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী মাভাবিপ্রবিতে সিনিয়রকে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাঙচুর, সহকারী প্রক্টরসহ আহত ১০ ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত লালমোহনে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ বিশ্বের শ্রেষ্ঠ বাসযোগ্য শহর কোপেনহেগেন,ভিয়েনা দ্বিতীয়,আর ঢাকা ১৭১তম

সিআইডি অফিসার ফ্রেডির মৃত্যুবরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ১০৩ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ এর ‘ইন্সপেক্টর ফ্রেডরিক্স’ তথা ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয়কারী অভিনেতা দীনেশ ফাডনিশ মারা গেছেন।

সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ৫৭ বছর বয়সী অভিনেতা,জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
পত্রিকাটি জানায়,গত শুক্রবার হঠাৎ গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হন দীনেশ ফাডনিশ। দ্রুত তাঁকে মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছিল।

তবে সিআইডির আরেক অভিনেতা নয়ানন্দ শেঠি জানান, হার্ট অ্যাটাক নয়; তার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার কারণে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না এই অভিনেতাকে। তার মৃত্যুর খবর ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নয়ানন্দ শেঠিই। জানা গেছে, আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সিআইডি শুরু হয়েছিল ১৯৯৭ সালে। এটি টেলিভিশনের প্রথম অপরাধভিত্তিক ধারাবাহিকগুলোর অন্যতম, যা বছরের পর বছর জনপ্রিয়তা ধরে রেখেছিল। বাংলাদেশের দর্শকদের মধ্যেও জনপ্রিয়তা রয়েছে এই ধারাবাহিকের। দীনেশ ফাডনিশ এই ধারাবাহিকে যুক্ত হন ১৯৯৮ সালে। ২০১৮ সাল পর্যন্ত তিনি সিআইডিতে ফ্রেডি চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রটি টেলিভিশন দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিআইডি অফিসার ফ্রেডির মৃত্যুবরণ

আপডেটের সময় ০৬:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩